রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
দেশজুড়ে

ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন, বাসায় গিয়ে স্বর্ণালংকার চুরি—সিআইডির হাতে ২ জন

ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন, বাসায় গিয়ে স্বর্ণালংকার চুরি—সিআইডির হাতে ২ জন

নিজস্ব প্রতিবেদক:ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে দুরারোগ্য রোগসহ বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস। এরপর কথিত চিকিৎসার নামে ভুক্তভোগীর বাসায় গিয়ে ঝাড়-ফুঁক ও নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বাস অর্জন। একপর্যায়ে চিকিৎসার অংশ হিসেবে ঘরের স্বর্ণালংকার একত্র করতে বলা হতো। সুযোগ বুঝে কৌশলে সেসব নিয়ে পালিয়ে যেত চক্রটি।
এমন প্রতারণার অভিযোগে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি।
গ্রেপ্তাররা হলেন সুনামগঞ্জের ছাতকের ফকিরটিলা এলাকার মোছাম্মৎ জিয়াসমিন আক্তার, বয়স ২১ বছর এবং মো. আব্দুল্লাহ মিয়া, বয়স ৬৬ বছর।
সিআইডি জানায়, ফেসবুক পেজে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দেখে কেউ যোগাযোগ করলে তাকে নানা সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হতো। পরে কথিত কবিরাজরা ভুক্তভোগীর বাসায় গিয়ে ঝাড়-ফুঁক ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বাস অর্জন করত। এরপর স্বর্ণালংকার রুমালে নিয়ে পানিতে ডুবিয়ে রাখা এবং সেই পানি পুরো ফ্ল্যাটে ছিটানোর মতো কৌশল করা হতো। এ সময় ভুক্তভোগীর দৃষ্টি অন্যদিকে থাকার সুযোগে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেত চক্রের সদস্যরা।
এ ঘটনায় এক ভুক্তভোগী শাহজাহানপুর থানায় মামলা করেন। মামলার তদন্তভার পাওয়ার পর প্রযুক্তিগত বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের মাধ্যমে চক্রটির সদস্যদের শনাক্ত করে সিআইডি।
এরই ধারাবাহিকতায় গত ৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে সুনামগঞ্জের ছাতকের ফকিরটিলা এলাকায় অভিযান চালিয়ে জিয়াসমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ সময় জিয়াসমিনের হেফাজত থেকে একটি স্বর্ণের আংটি এবং লকেটসহ একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের ওজন ২১ দশমিক ৮৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন প্রতারণার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সিআইডি। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদহজের সাশ্রয়ের টাকা ফেরত, পাবেন ৪ হা...
পরবর্তী সংবাদ২০২৭ সালের জুনের মধ্যে খুলবে শহীদ জ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ